মঙ্গলবার, ১০ মার্চ, ২০১৫

বিকল্প রাজনীতি - বিকল্প নেতৃত্ব - মানবিক ঢাকা গড়ে তুলুন

সিটি কর্পোরেশন-এর সেবাকে মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দেবার অঙ্গীকার সবাই করে। কিন্তু আজ পর্যন্ত কি আমরা সেই সেবা পেয়েছি? পাই নাই। তাই আসুন বাম-প্রগতিশীলদের জনগণের সেবা করার সেই সুযোগ দিয়ে ঢাকাকে বাসযোগ্য ঢাকায় রূপান্তর করার আন্দোলনকে বেগবান করি। একই সাথে আওয়ামী ও বিএনপি জোটকে জনগণের ক্ষতি করার থেকে বিরত রাখি। সবাইকে হত্যা, খুন, গুম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুস, দুর্নীতি বিরোধী ও জনগণের বন্ধুদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানাই।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে সবার জন্য বাসযোগ্য ঢাকা'র দাবিতে সিপিবি কেন্দ্রীয় নেতা ও জাতীয় সম্পদ রক্ষায় আন্দোলনের নেতা নব্বইয়ের স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম নেতা ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি কমরেড রুহিন হোসেন প্রিন্স ও সিপিবি নেতা যুব ইউনিয়নের সভাপতি ঢাবি বঙ্গবন্ধু হলের সাবেক জিএস নব্বইয়ের স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে নেতা ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক সভাপতি কমরেড আব্দুল্লাহ কাফী রতন কে প্রচলিত নীতহিন রাজনীতি ও দূর্নীতিগ্রস্ত সিটি কর্পোরেশন বিরুদ্ধে রাজনীতির আদর্শবাদী ধারা ও দূর্নীতি মুক্ত কর্পোরেশন মানবিক বাসযোগ্য ঢাকা'র বিনির্মাণে মেয়র হিসেবে নির্বাচিত করুন ।